
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
সিআইডি সূত্র জানায়, ১০ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সোহেল মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, প্রতারক চক্রটি বাদীর সঙ্গে প্রতারণা করে মোট চারটি মোবাইল ফোন অ্যাকাউন্ট ও ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় ভুক্তভোগী লালবাগ থানায় একটি মামলা করেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, কয়েক দফায় তাঁর কাছ থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে বাদীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় চক্রটি।
সিআইডি সূত্র আরও জানায়, দায়িত্ব পেয়ে সিআইডি মামলাটির তদন্ত শুরু করে। এর আগে প্রতারক চক্রের মূল হোতা নাদিমকে (৩২) গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার করে সিআইডি। তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং চক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করেন।
তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের অন্যতম সদস্য মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে