
মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান সংঘাতের মধ্যে ৩১ জন রোহিঙ্গা ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুজন সদস্য নিয়ে একটি ট্রলার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। আজ শুক্রবার সকালে ট্রলারটির ইঞ্জিন বিকল হওয়ায় সেন্ট মার্টিনে নোঙর করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ট্রলারটি গতকাল বৃহস্পতিবার মংডু টাউনশিপ থেকে রাজধানী সিটওয়ে যাত্রা দেওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, ট্রলারটিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সদস্য ও ৩১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। এর মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও ১১ জন শিশু রয়েছে। বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন, অন্যজন সার্জেন্ট। দুজনের হাতে অস্ত্রও রয়েছে।
রোহিঙ্গাদের বরাত দিয়ে মুজিবুর রহমান জানিয়েছেন, ট্রলারটি গতকাল বিকেলে মংডু শহর থেকে যাত্রা শুরু করে। ট্রলারটিতে করে তাঁদের মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল। সেখান থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তাঁরা সিটওয়ে শহরে যাবেন। কিন্তু কিছু দূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম সৈকতে চলে আসে। বর্তমানে তাঁরা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পাহারায় রয়েছেন।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘৩১ জন রোহিঙ্গা ও দুই বিজিপি সদস্য একটি ট্রলারে করে এসে সেন্ট মার্টিনের পশ্চিমপাড়ায় আশ্রয় নিয়েছে শুনেছি। বিজিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে।’
এ বিষয়ে জানতে সেন্ট মার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রলারে করে আসা ৩৩ জনকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
১৩ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
১৩ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
১৮ মিনিট আগে