কক্সবাজারের চকরিয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে একটি চিংড়িঘেরের কিশোর শ্রমিককে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বদরখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. আরিফ (১৪)। সে উপজেলার বিএমচর ইউনিয়নের চৈনম্যারঘোনা এলাকার মো. ইয়াছিনের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার রামপুর মৌজার ৩ নম্বর হোল্ডিং ২৫ নম্বর প্লট থেকে আরিফকে অপহরণ করা হয়। পরে বিকল ৫টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘কিশোর আরিফকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় এজাহার পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
থানা-পুলিশ ও ঘেরের চাষি সূত্রে জানা গেছে, পেকুয়ার শিলখালী ইউনিয়নের শাকেরা বেগমের মালিকানাধীন চিংড়িঘের বর্গা নেন চকরিয়া উপজেলার সাহারবিলের বাসিন্দা নুরুল হক। ওই চিংড়িঘেরে মহিষ চরানোর কাজ করে আরিফ। গতকাল সকাল ১০টার দিকে উপকূলীয় অঞ্চলের বদরখালী এলাকার ১০ থেকে ১১ জন দুর্বৃত্ত আরিফকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নৌকায় তুলে অজ্ঞাত স্থানে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ঘেরচাষি নুরুল হক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। এরপর চকরিয়া থানার একদল পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বিকেল ৫টার দিকে বদরখালী এলাকার নির্জন এলাকা থেকে পুলিশ আরিফকে উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় পুলিশ।
এই ঘটনায় নুরুল হক বাদী হয়ে চকরিয়া উপজেলার পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন।
ঘের চাষি নুরুল হক বলেন, ‘মূলত চিংড়িঘের জবরদখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা জড়ো হওয়ার বিষয়টিকে দেখে ফেলায় শ্রমিক আরিফকে অপহরণ করা হয়।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে