কক্সবাজারের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়ায় একটি চিংড়ি ঘের থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন শের আলী (৫২), মো. নেজাম (৩২), শামসুল আলম (৪২), চলা রাখাইন (২১), মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), মোহাম্মদ সোহেল (২১), মো. শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), মো. রুবেল (২১), জুয়েল দে (২১) ও আশিক উল্লাহ (২০)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর ও জেলার বিভিন্ন এলাকায়। এ সময় দা, কিরিচ, ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বারের ঘেরে এক দল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে র্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।
আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে