
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার বিকেলে টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সভাপতির সাজেদ আহমেদ ঘটনাস্থলের আশপাশে থাকা জেলেদের বরাতে জানান, বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০-৩০টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে যায়।
সাজেদ আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের এখন সঠিক সংখ্যা নিশ্চিত নই। ট্রলারগুলোর তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার ও দুটির মালিক শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি নানা মাধ্যমে জেনেছি। ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।’

সেতুটি ছিল এলাকার কয়েক হাজার মানুষের পারাপারের মাধ্যম। নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কামারকাঠি গ্রামের মানুষের চলাচলের ভরসা সেই সেতু পুরোনো হওয়ায় হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক
৪ মিনিট আগে
যশোর কোতোয়ালি থানা-পুলিশের বিরুদ্ধে এক নারীর টয়োটা গাড়ি অবৈধভাবে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ঢাকার ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন হীরা খাতুন নামের ওই নারী। তবে এই অভিযোগ অস্বীকার করে আজ মঙ্গলবার (১২ মে) পাল্টা সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা পুলিশ।
১১ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিন কোটি টাকা বরাদ্দে নির্মিত একটি সেতু উদ্বোধনের আগেই এর সংযোগ সড়ক ধসে গেছে। সেতুর কাজ করার সময় অপরিকল্পিতভাবে টিলা কাটার কারণেই এ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
১৩ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামের জোংড়া ইউনিয়ন সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
২৩ মিনিট আগে