মিয়ানমারে চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৪০ সদস্য কক্সবাজারের টেকনাফে পালিয়ে এসেছেন। আজ শনিবার ভোরে টেকনাফ সীমান্তের নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রসহ তাঁরা পালিয়ে আসেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘাত অব্যাহত আছে। এর জের ধরে শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। এ সংখ্যাটা ৪০ জন হতে পারে।
সীমান্তে স্থানীয় লোকজনের দেওয়া তথ্য বলছে, টেকনাফের নাফ নদী সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৪০ জন পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে ভোর রাতে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন ও নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং সকালে নাজিরপাড়া সীমান্ত দিয়ে ৪ জন প্রবেশ করতে দেখেছেন তাঁরা। পরে তাঁদের হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে রাখা হয়।
এর আগে কয়েক দফায় পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।

পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১৬ মিনিট আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২০ মিনিট আগে
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোলে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি সৈকত। সড়কের এক পাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্য পাশে ছোট ছোট সবুজ পাহাড়ের সারি। মেরিন ড্রাইভের পাশ ঘেঁষে সবুজ গাছগাছালির মধ্যে লাল রঙের দেয়াল এবং লাল টালির ছাদের নিচে ছোট ছোট ভবন নিয়ে গড়ে উঠেছে একটি রিসোর্ট।
৩০ মিনিট আগে