
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
আটক ব্যক্তি হলেন মোহাম্মদ আলমের পুত্র মো. সাদেক হোসেন (২০)। তাঁরা উখিয়া হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ১৩ নভেম্বর রাত ১১টার দিকে বালুখালী সীমান্তের নারকেলবাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা মিয়ানমারের দিক থেকে আসা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার নির্দেশ দেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা ছোট একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টাকালে বিজিবি ধাওয়া দিয়ে একজনকে আটক করে। তাবে বাকি দুজন পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক সাদেক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহিমের নির্দেশে ৯ হাজার টাকার বিনিময়ে চালানটি মিয়ানমার থেকে আনছিলেন। অভিযুক্ত আব্দুর রহিম এর আগে বিজিবির দায়ের করা মাদক মামলার পলাতক আসামি। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে