
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্ট্যান্ড পার্ক রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের শৌচাগার থেকে কুলছুমা আকতার (২৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হোটেলটির ৩০২ নম্বর কক্ষের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুলছুমার বাড়ি জেলার ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, কুলছুমাকে জবাই করে হত্যা করা হয়েছে। হোটেলের কক্ষে তাঁর আড়াই বছর বয়সী শিশুও ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের বরাতে তিনি জানান, পারিবারিক কলহের কারণে স্বামী মো. হারুণের সঙ্গে কুলছুমার বনিবনা ছিল না। এ কারণে কুলছুমা তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন।
গতকাল ওই মামলার শুনানির দিন ছিল। মামলায় হাজিরা দিতে কুলছুমা ঈদগাঁও থেকে কক্সবাজারে এসে ওই হোটেলে উঠেছিলেন। রাতে হোটেলের কক্ষের শৌচাগার থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে কুলছুমা হোটেলে আসেন। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ৩০২ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে রাতে শৌচাগারে কুলছুমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে কুলছুমার সঙ্গে থাকা ব্যক্তি কৌশলে হোটেল থেকে পালিয়ে গেছেন। হোটেলে ওই ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছিল আরফান নামে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির দুই কর্মচারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মাগুরার শালিখার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সুস্থ ও দেশীয় সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দাবি পূরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন...
৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে তাঁদের বাস প্রায় ৪০ বছর ধরে। এতগুলো বছর ধরে ভূমিহীন এই চারশ পরিবার এখানে তাঁদের হাসি, কান্না আর ভালোবাসার গল্প বুনেছেন। আজ সড়ক নির্মাণের জন্য উচ্ছেদের আশঙ্কায় তাই কেঁপে উঠেছে বুক। পুনর্বাসনের কোন রকম ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদের প্রতিবাদে
৭ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৮, বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগে
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
১৪ মিনিট আগে