
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোর ঐতিহ্যবাহী আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে টসের পরেই বেরসিক বৃষ্টির বাগড়ায় থমকে আছে মাঠের লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো খেলা শুরু করা সম্ভব হয়নি।
ম্যাচ ঘিরে আগে থেকেই বৃষ্টির শঙ্কা ছিল। তবে প্রেমাদাসা স্টেডিয়ামের উন্নত পানিনিষ্কাশন ব্যবস্থা আয়োজকদের আশা জাগিয়ে রাখছে। সাধারণত আন্তর্জাতিক ভেন্যুগুলোতে কেবল পিচ ঢেকে রাখা হলেও, প্রেমাদাসায় পুরো মাঠ ঢাকার মতো পর্যাপ্ত কাভার রয়েছে। ভারী বৃষ্টির পর মাঠকর্মীরা বিশেষ পদ্ধতিতে কাভার সরিয়ে পানি ড্রেনে পাঠিয়ে দেন, যা অনেক সময় যান্ত্রিক ‘সুপার সপার’-এর চেয়েও দ্রুত কার্যকর হয়। বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করার রেকর্ড রয়েছে এই স্টেডিয়ামের।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের ৬০ মিনিট পর থেকে ওভার কমানো শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত খেলা শুরু না হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হবে। ম্যাচের ফল নিষ্পত্তির জন্য অন্তত ৫ ওভার করে খেলা হওয়া বাধ্যতামূলক। তবে টানা বৃষ্টির কারণে সেটিও সম্ভব না হলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে পারেন।
গ্রুপ পর্বের মতো সুপার এইটের ম্যাচগুলোর জন্যও রিজার্ভ ডে রাখেনি আইসিসি। সে ক্ষেত্রে উভয় দল একটি করে পয়েন্ট পাবে। কেবলমাত্র সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়ে থাকে বরাবরই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। যদিও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্ষমতায় আসার আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত অক্টোবরে অনুষ্ঠিত
১০ মিনিট আগে
আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে তাকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেও পুরো বিষয়টি এখন নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্ত
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পেয়েছেন দলের অন্যতম ভরসা মোহাম্মদ সিরাজ। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের গুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে সিরাজের এই চোট টিম ম্যানেজমেন্টকে
৩ ঘণ্টা আগে
নিলামের আগেই দ্য হান্ড্রেডের পরবর্তী পর্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, নিলাম থেকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না। একই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও পাকিস্তানিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছে। এমনটা হলে খুবই হতাশ হবেন হ্য
৩ ঘণ্টা আগে