
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ (৫০) নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১ এ এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এশার নামাজের পর রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি-৮ এ নিজ অফিসে অবস্থান করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা এক বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
মুহিবুল্লাহ পেশায় শিক্ষক এবং রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি।
এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা নেতা ও শিক্ষক মুহিবুল্লাহকে এফডিএমএন ক্যাম্প-১ ইস্টের ব্লক-ডি ৮ এ অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে। বন্দুকধারীরা তাঁর বুকে তিনটি গুলি করে। এতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএন ১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
২ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে