
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের উদ্দেশে প্রথম ট্রেন যাচ্ছে আগামী রোববার। রেলওয়ের পরিদর্শক রুহুল কাদের আজাদ আটটি বগির সমন্বয়ে এই ট্রেন নিয়ে কক্সবাজারে যাবেন। ট্রেনটি গেলে এটি হবে দোহাজারী-কক্সবাজার রুটে ভ্রমণ করা প্রথম কোনো ট্রেন।
রুহুল কাদের আজাদ আজকের পত্রিকাকে বলেন, যাত্রাপথে রেলরুটের যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। যেমন রেল রুটের সব কটি সেকশন ঠিকঠাক আছে কি না, কোনো ত্রুটি দেখা দিচ্ছে কি না, এসব মূলত তিনি দেখবেন।
রেলওয়ের পরিবহন বিভাগ জানায়, রেল পরিদর্শক রুহুল কাদের আজাদ আগামীকাল শনিবার রাত সাড়ে ১১টায় তূর্ণা এক্সপ্রেসে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন। পরদিন রোববার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে আটটি বগি নিয়ে তৈরি করা স্পেশাল ট্রেনে করে দোহাজারী পৌঁছাবেন সকাল ৯টায়। তারপর দোহাজারী থেকে পরিদর্শন করতে করতে সোজা যাবেন কক্সবাজারে। তিনি কক্সবাজার পৌঁছাবেন বিকেল ৫টায়। ৬ নভেম্বর (সোমবার) রেল পরিদর্শক কক্সবাজার রেলস্টেশন পরিদর্শন করবেন। তারপর ৭ নভেম্বর সকাল ৭টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রুহুল কাদের আজাদ বলেন, ‘কক্সবাজার রেলরুটটি প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার প্রকল্প। যাঁরা এটি তৈরি করেছেন, যেসব ডিজাউন আমাদের দিয়েছেন তা সব ঠিকঠাক আছে কি না পর্যবেক্ষণ করব।’
দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক সুবক্তগীন আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার ট্রেন উদ্বোধন করা হবে আগামী ১১ নভেম্বর। এর আগে কালুরঘাট সেতুটি ঠিকঠাক আছে কি না, দুটি ইঞ্জিন দিয়ে পরীক্ষা করা হবে। কারণ ১১ নভেম্বর চট্টগ্রাম থেকে দোহাজারী হয়ে কক্সবাজার ট্রেন যাবে।
রেলওয়ের পরিবহন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৭ নভেম্বর কক্সবাজার রেল রুটের ট্রায়াল রানের দিন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত না থাকার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত রেল মন্ত্রণালয় থেকে এমন তথ্য আমাদের জানানো হয়েছে। ট্রায়াল রানের দিন রেলওয়ের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’
১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।
শুরুতেই এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকায়। তাতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত।

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৩ ঘণ্টা আগে