
সারা দেশে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের প্রভাবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ৩৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় উপজেলার ১ লাখ ৩৫ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ না থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজ করতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসের প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গাছের ডালপালা ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর। এতে খুঁটি হেলে পড়ে এবং তার ছিঁড়ে যায়। ফলে ৩৩ কেভি লাইনে ক্রটি দেখা দেয়, যার ফলে পিডিবি ও পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়।
চকরিয়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ৯৫ হাজার এবং পিডিবির অধীনে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গ্রাহকসংখ্যা প্রায় ৪০ হাজার। এ ছাড়া পেকুয়া ও লামা উপজেলার ফাইতং এলাকায়ও বিদ্যুৎ-সংযোগ রয়েছে।
পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১২০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। পিডিবি বর্তমানে ভেঙে পড়া গাছের ডালপালা সরানোর কাজ করছে এবং পল্লী বিদ্যুৎ সমিতির শতাধিক কর্মী ক্ষতিগ্রস্ত লাইন সচল করতে মাঠে কাজ শুরু করেছেন। তাঁরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
চকরিয়া পৌরসভার বাসিন্দা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, গতকাল দুপুর ১২টার পর থেকে বিদ্যুৎ নেই। এখন বাসায় পানি নেই, বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ করতে হচ্ছে।
কোনাখালীর বাংলা বাজার এলাকার আমিনুল করিম বলেন, দেড় দিন ধরে বিদ্যুৎ নেই, ভোগান্তি চরমে পৌঁছেছে। বৃষ্টি কমলেও এখনো বিদ্যুৎ আসেনি। মোবাইল ফোনে চার্জ দেওয়া যাচ্ছে না এবং কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। জনজীবনে অস্থিরতা বিরাজ করছে।
পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমরান গণি বলেন, ‘বৃষ্টির ফলে গাছপালা বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়েছে, যার কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টির মধ্যেও আমরা লাইন চালু করার কাজ করছি। প্রধান লাইনে বিদ্যুৎ চালু করার জন্য কাজ চলমান রয়েছে।’
পিডিবির চকরিয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী নূর নবী বাবু বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসংখ্য জায়গায় গাছপালা পড়েছে, যার কারণে বিদ্যুৎ সরবরাহে ক্রটি দেখা দিয়েছে। গাছ সরানোর পর বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে।’

ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের সড়কে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে