Ajker Patrika

কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে এ অভিযান চালানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামু থানার অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছেন। আরও অভিযান চালানোর কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

অহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চীন ও তাইওয়ানের ২৫০ থেকে ৩০০ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণা করে আসছিলেন।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল তাদের হোটেলে কক্ষ ভাড়া নেয়। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত