
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী মহাসচিব মিসেস উনাইসি লুতু ভুনিওয়াকার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্প, ৮ ও ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি।
এর আগে গতকাল সোমবার জাতিসংঘের সহকারী মহাসচিব কক্সবাজারে এসে পৌঁছান। পরে তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিনিধিদলটি এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানা-বোঝার চেষ্টা করেন এবং নিরাপত্তার বিষয়গুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবির দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তার অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ বিষয় নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। কারণ, এর আগে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেনি।

পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
৯ মিনিট আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৫ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
৬ ঘণ্টা আগে