
মাছ শিকারে ভাগ্য বদলেছে সেন্টমার্টিনের বাসিন্দা মো. গণির। একাধিকবার গণির জালে ও বড়শিতে ধরা পড়ছে নানা প্রজাতির দামি মাছ। এসব মাছ বিক্রি করে পেয়েছেন মোটা অঙ্কের টাকা। আর তাতেই ঘুরেছে গণির ভাগ্যের চাকা। এবার গণির ধরা পড়েছে ৬০ কেজি ওজনের দুটি বড় পোয়া মাছ।
আজ মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে গণির বড়শিতে বড় দুটি পোয়া মাছ ধরা পড়ে। মাছ বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকান তিনি। তবে সন্ধ্যায় কক্সবাজারে ৮ লাখ টাকায় মাছ দুটো বিক্রি করেন।
মাছ দুইটি সকাল থেকে সেন্টমার্টিন বাজারে ৩ লাখ টাকা পর্যন্ত দর ওঠে। পরে কক্সবাজার ফিশারি ঘাটের উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়ে যান বলে জানান সেন্টমার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ। তিনি বলেন, প্রায় গণির জালে মূল্যবান মাছ ধরা পড়ে। আসলেই তিনি ভাগ্যবান। মাছ শিকার করে তাঁর ভাগ্য পরিবর্তন কয়েছে।
জানান, মাছ দুটো সেন্টমার্টিনে প্রথমে ৬ লাখ টাকা দর তোলেন ক্রেতারা। সেখান থেকে টেকনাফে আনা হলে ৮ লাখ টাকায় চান ক্রেতারা। আরও বেশি লাভের আশায় কক্সবাজারে ফিশারি ঘাটে নিয়ে ১৫ লাখ টাকা দাম হাঁকানো হয়। কিন্তু সন্ধ্যায় ঘনিয়ে আসায় ৮ লাখ টাকা দামে মাছ দুটো বিক্রি করা হয়।
গণি বলেন, ‘২০ সদস্যের পরিবার আমার। মাছ বিক্রি করে দুটো মাছ ধরার ট্রলার, ৪০টি জাল কেনার মাধ্যমে বিনিয়োগ করি। বাড়িটিও মাছ বিক্রির টাকায় তৈরি করা।’
জানা গেছে, ২০১৮ সালের নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেন। যার মূল্য ছিল ১০ লাখ টাকা। ২০২০ সালের নভেম্বর মাসে গণি পোয়া মাছ বিক্রি করেছিল ৬ লাখ টাকায়।
পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গণির জালে মাছ দুটো ধরা পড়েছে। এটি নিঃসন্দেহে তাঁর জন্য সু-খবর।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
১২ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১৩ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১৭ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২৭ মিনিট আগে