
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আগামীর পর্যটন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিম আরা বেগম স্বপ্না বলেন, কক্সবাজারের পর্যটনের বিকাশে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পর্যটনশিল্পের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়ন এবং পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যটনসেবাকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এর আগে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়। মেলায় পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নেন। আজ রাতে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
২০ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে না পাওয়ায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
২৪ মিনিট আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজের আশপাশেও হামলাকারীরা লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ ভাঙচুর-লুটপাট চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
৪২ মিনিট আগে