চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীরা। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাসেল ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩টি ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম ১০ হাজার ১২২টি ভোট পেয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনেও দাঁড়িপাল্লা প্রতীকের জয় এসেছে বড় ব্যবধানে। ১১ দলের মনোনীত সংসদ প্রার্থী মো. রুহুল আমিন ২ লাখ ৮ হাজার ১১টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ভোট পেয়েছেন। আর ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাসানুজ্জামান পেয়েছেন ৬ হাজার ৩৭৪টি ভোট।
ফলাফল ঘোষণার পর চুয়াডাঙ্গা সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৫৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২৩০ জন। ভোট পড়েছে শতকরা ৭৪ দশমিক ৫১ শতাংশ। এছাড়া ৬ হাজার ৮৭৪ জেনর ভোট বাতিল হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনে গণভোটে ভোট পড়েছে ৩ লাখ ৮১ হাজার ৫৫৫টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪টি। আর ‘না’ ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনে গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৭ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৭৫টি। আর ‘না’ ভোট পড়েছে ৮৩ হাজার ১২৯টি।

চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাস উল্টে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপির জয়জয়কার। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি আসনের ৭টিতেই বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ভোলা-১ (সদর) আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
১ ঘণ্টা আগে