
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে দৌলতগঞ্জ-মাজদিয়া পুরোনো চেকপোস্টের ভারত-বাংলাদেশ শূন্য রেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা-পুলিশের হাতে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস প্রমুখ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা।
গত ২৯ নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন শহিদ। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
স্থানীয় একাধিক সূত্র বলেছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকেলে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় সবাই পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
তবে শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার বলেছিলেন, ‘সকালে কাজ গিয়েছিল (স্বামী)। দেড়টা থেকে ২টার দিকে কাজ শেষ করে বাড়ি এসেছিল। এরপর বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।’

লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
১৫ মিনিট আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
৩২ মিনিট আগে
স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গরুর খামারের আড়ালে ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় এই অপকর্ম শুরু করেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম ছিল।
৩৮ মিনিট আগে