মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুটি নদী থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ পুলিশ। আজ শনিবার দুপুরে মেঘনা ও কাজলী নদীতে লাশ দুটি পাওয়া যায়।
দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে এক নারীর লাশ দেখতে পান জেলেরা। ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। পরে বেলা দেড়টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি-সংলগ্ন কাজলী নদীর তীরে আটকে থাকা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা ওই পুরুষের আনুমানিক বয়স ৩৬ বছর।
স্থানীয় জেলে আলী হোসেন বলেন, ‘মেঘনায় লাশটা ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে মনে হচ্ছে।’
দাসকান্দির বাসিন্দা সোহাগ জানান, ‘সকাল থেকে কাজলী নদীতে লাশ ভাসতে দেখেছিলাম। ভাটা নামতেই তীরে আটকে যায়।’
গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, দুটি লাশই অজ্ঞাতপরিচয়ের। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। নৌ পুলিশের সঙ্গে থানা-পুলিশও কাজ করছে।

বর্তমান সরকারের গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ স্বরূপ আমরা উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ইয়াবার মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০ মিনিট আগে
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬ টি ট্রাক, ২৬ টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১১১টি মোটরসাইকে
৪২ মিনিট আগে
২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কে ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগ একটি যৌথ মশাল মিছিল বের করে। এ সময় তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে