Ajker Patrika

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
মাদক মামলায় মো. বকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মো. বকুল (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

আজ বুধবার চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ ও পারিবারিক আপিল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সদর উপজেলার দৌলতদিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা বকুল নিজ বাড়ির আঙিনায় বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রি করছেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২ মিলিলিটারের ১৩টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ ২০১৭ সালের ৩১ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ ও পারিবারিক আপিল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম রেজা ডালিম বলেন, দীর্ঘ তদন্ত ও বিচার শেষে মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য এবং নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত