চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আটকা পড়া অক্ষত পণ্যভর্তি কন্টেইনার ছাড় করছেন আমদানি-রপ্তানিকারকেরা। ডিপোতে প্রায় ১২ শ একক পণ্যভর্তি কন্টেইনার আছে; যেগুলো ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় গত ৪ জুন থেকে আটকা পড়ে। এখন আমদানি-রপ্তানিকারকেরা নিজেদের উদ্যোগেই কাস্টমসের অনুমতি নিয়ে সেগুলো ছাড় করে নিচ্ছেন।
জানতে চাইলে বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আজকের পত্রিকাকে বলেন, ডিপো চালুর অনুমতি দেয়নি কাস্টমস। তবে ডিপোতে আটকে থাকা পণ্যভর্তি অক্ষত কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়ের অনুমতি দিচ্ছে। নতুন করে কোনো কন্টেইনার ডিপোতে নেওয়ার সুযোগ নেই। গত তিন দিনে ৪০ থেকে ৫০টি চালান ছাড় দেওয়া হয়েছে। এতে ১০০ থেকে ১৫০টি অক্ষত কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে।
বিএম কন্টেইনার ডিপোর ম্যানেজার (অপারেশন) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপো চালুর অনুমতির আবেদন করিনি। এখন ডিপোতে আটকে থাকা কন্টেইনার মালিকেরাই কাস্টমসের তাদের পণ্য ছাড়ের আবেদন করেছেন। এই ধরনের ৫০টি আবেদন জমা পড়েছে কাস্টমসে। কাস্টমস যাচাই করে সেগুলো অনুমোদন দিচ্ছে। মূলত ডিপো কাস্টমস ও আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধির উপস্থিতিতেই স্কোটিং করে আলাদা করা হচ্ছে। এখনো যে পণ্যগুলো খুব ভালো রয়েছে, তা রপ্তানির জন্য আজ রাত (বুধবার) থেকে জাহাজীকরণ করা হবে। যেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার কারখানায় মেরামত করে রপ্তানি করা হবে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩০ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৩১ মিনিট আগে