
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিক কাউসার আক্তার আজ শুক্রবার ভোরে মৃত এক পুত্রসন্তান প্রসব করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এবং এখনো অচেতন।
একই দুর্ঘটনায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা কাউসার আক্তারের সঙ্গে একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, কাউসার আক্তার প্রায় আট বছর ধরে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করছেন। তাঁদের সংসারে রাফি (১০) ও তাবাসসুম (৫) নামের দুটি সন্তান রয়েছে। মায়ের এই অবস্থায় শিশু দুটি দিশাহারা হয়ে পড়েছে।
কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুর্ঘটনায় আমার পুত্রবধূর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম কিছুক্ষণ পরপর কান্নাকাটি করে মাকে খুঁজছে। পেটের সন্তান তো বাঁচানো গেল না, আমি শুধু চাই আমার বউমা যেন সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসে।’
এদিকে দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতকটিকে দাফন করা হয়। সন্তানকে দাফনের পর স্বামী মোহাম্মদ আরিফ হাসপাতালে আইসিইউর সামনে ফিরে যান। সেখানে তখনো কাউসারের জ্ঞান ফেরেনি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
১০ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি....
১৪ মিনিট আগে
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে