
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শাহজাদা এস এম মহিউদ্দিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, যুবলীগ নেতা রেজাউল করিম আনিছ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ও জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার।
এ ঘটনায় মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আনোয়ারা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আতাউল আমিনকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সে আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়কালী বাজার এলাকার নুরুল আলমের ছেলে এবং এ মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল তরুণ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলকারীদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছবিযুক্ত একটি ব্যানার ছিল। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
৩৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১ ঘণ্টা আগে