বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামে জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে থাকা ১৯৯ দশমিক ৯৮ মিটার লম্বা এবং ৩২ দশমিক ২৪ মিটার প্রস্থের জাহাজটি থেকে ইয়াসিন (৫০) নামের ওই লোক সাগরে পড়ে যান। ইয়াসিন জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ স্টিভিডোর কর্মীর নিখোঁজের খবর পেয়ে উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করেছে। এ ছাড়া সমুদ্রে থাকা জনযানগুলোকে এ বিষয়ে নিয়মিত বেতার বার্তা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ মো কেফায়েত হামিম একজন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁকে উদ্ধার তৎপরতা চলছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৩ মিনিট আগে