
রাঙামাটির নানিয়ারচরে একটি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার নানিয়ারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র নিয়ে এ ঘটনা ঘটে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্নে ছিল, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জানো লিখো’ এবং বহুনির্বাচনী প্রশ্নে ছিল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশ যানটি কবে উৎক্ষেপণ করা হয়?’
এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার মোবাইল ফোনে সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুম বলেন, ‘প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসা সেই পুরোনো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এই নিয়ে যদি ত্বরিত কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ না করা হয়, তাহলে আমরা দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করব।’
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এর ধারাবাহিকতায় স্যাটেলাইটটির নামও পরিবর্তন করা হয়।
২০২৫ সালের ৩ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১ (BS-1)’ রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এবং প্রধান উপদেষ্টার অনুমোদিত ছিল।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে