
চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের দিনে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে আজ সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভ হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ধরনের নোটিশ বা নিয়মনীতি অনুসরণ না করেই তাঁদের বরখাস্ত করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
তাঁদের অভিযোগ, ব্যাংকটিতে একটি গোষ্ঠী অবৈধভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে। বিক্ষোভকারীরা বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন বোর্ড গঠন এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান।

চাকরিচ্যুত কর্মীরা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চট্টগ্রামে বড় একটি অর্থনৈতিক ও কর্মসংস্থানমূলক উদ্যোগের উদ্বোধন করতে এলেও তাঁরা দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন। নিজেদের দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভকারীদের পক্ষে সমন্বয়ক মো. এমদাদ হোসেনসহ অন্যরা কর্মসূচিতে নেতৃত্ব দেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ভিআইপি সফর ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১২ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১২ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৬ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৮ মিনিট আগে