চট্টগ্রামে বর্তমানে ৯৩ শতাংশ করোনা রোগীই উচ্চ সংক্রমণশীল ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন–এমন তথ্য দিয়েছেন একদল গবেষক। করোনা রোগীর জিনোম সিকোয়েন্স উন্মোচনের পর তারা শুক্রবার গণমাধ্যমে এ তথ্য দেন। গবেষণায় দেখা যায়, ডেলটা ভ্যারিয়েন্ট (বি.১. ৬১৭.২) শহর ও গ্রামে সমান ভাবে ছড়িয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা থেকে ১৫ জন ও উপজেলা থেকে ১৫ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করে এমন তথ্য দেন তারা। গবেষণায় দেখা যায়, ৩০ জনের মধ্যে ২৮ জনই করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। অবশিষ্ট দুজন রোগীর একজন যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট এবং অপরজন চীনের উহানের একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ৩০ জনের মধ্যে নগরীর ১৪ জন ডেলটা ভ্যারিয়েন্ট ও নগরীর বাইরে ১৪ জন ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এরা হাটহাজারী, মীরসরাই, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, আনোয়ারা ও সন্দীপ উপজেলার। এর মধ্যে হাটহাজারির আছেন ছয়জন, রাঙ্গুনিয়ার চারজন, মীরসরাই, সাতকানিয়া, আনোয়ারা ও সন্দীপের একজন করে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ঢাকা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ যৌথভাবে এ গবেষণাটি সম্পন্ন করেছে।
গবেষণায় সিভাসুর উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে ৭ জন শিক্ষক অংশ নেন। এরা হলেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমিন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. মো. তানভীর আহমদ নিজামী।
এ ছাড়া বিসিএসআইআরের গবেষক ড. মো. সেলিম খান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোরশেদ হাসান সরকার গবেষণায় অংশ নেন। এ ছাড়া বেশ কয়েকজন কর্মকর্তাও এ গবেষণায় অংশ নিয়েছেন।
গবেষণায় নেতৃত্ব দেওয়া প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ জানান, ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৫ জন রোগী ও আক্রান্ত ১৫ জন যারা হাসপাতালে আসেননি এমন রোগীর নমুনা সংগ্রহ করেছি। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১২ জন নারী আছেন। ডেলটা ভ্যারিয়েন্টের আক্রমণ প্রথমে সীমান্তবর্তী জেলায় ও পরে ঢাকায় শুরু হয়েছিল। চট্টগ্রামে দু-একজন রোগী পাওয়া গেলেও বর্তমান ঢেউয়ের জন্য কোন ভ্যারিয়েন্ট দায়ী তা জানা যাচ্ছিলনা। আমরা মূলত গবেষণা করে সেটিই বের করেছি। এটি চিকিৎসক ও করোনা চিকিৎসার ক্ষেত্রে অনেক সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
২৭ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
৩৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩৯ মিনিট আগে