Ajker Patrika

রাউজানে যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
রাউজানে যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫
উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ, র‍্যাব-৭, নৌ পুলিশ ও ৯ এপিবিএনের বিশেষ যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় আটটি এলজি, ছয়টি কার্তুজ, ১৪টি ছোরা, তিনটি রামদা, দুটি চাপাতি, দুটি তলোয়ার, একটি কিরিচ ও একটি ইলেকট্রিক কাটার। এ ছাড়া চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও একটি ট্রাক আটক করা হয় এবং মোটরযান আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭-এর অভিযানে উদ্ধার করা হয় তিনটি এলজি, দুটি তলোয়ার ও একটি কিরিচ। গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরের ২ নম্বর গেট চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত