
চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা জজ ও দায়রা জজ আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় আসামি মোবারক হোসেন ইমনকে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
আজ বুধবার আদালত আবেদনের শুনানি শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকায় চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের একটি নির্মাণাধীন বাড়ি লক্ষ্য করে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাটহাজারী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

বরিশালের মুলাদীতে সরকারি অনুদানের মুয়াজ্জিন তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় এক ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
ঢাকার সাভার ও আশুলিয়ায় গত ১২ দিনে পৃথক তিনটি এলাকা থেকে ১৭টি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা বোমাগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) লিফলেট পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
বরিশালে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১১ মিনিট আগে