
বান্দরবানের রুমা ও থানচি থানার মামলায় কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাদের বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এ নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।
যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে এলিজাবেথ বম নামের এক নারী অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি মঙ্গলবার ৫২ জনকেই কারাগারে পাঠানো হয়। অন্য দুজন গতকাল সোমবারই কারাগারে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক।
কারাগারে পাঠানো পুরুষেরা হলেন জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪) ও গিলবার্ট বম (১৭), ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬), গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)।
নারীরা হলেন একই এলাকার আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১), আমে লনচেও বম (২২)।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে। এসব মামলায় তাদের আটক করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে