অর্থ লুট

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির শিক্ষার্থী নাফিয়া সুলতানা তনিমাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ও দুই জোড়া দুল লুটের অভিযোগ উঠেছে। রোববার সকালে নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা
বৈদ্যুতিক মিস্ত্রি কাউসার আহমেদ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিতে যান। ব্যাংক কর্তৃপক্ষ ঋণ না দেওয়ায় ব্যাংক লুটের পরিকল্পনা করেন তিনি। রাতে নিরাপত্তাকর্মীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করলে ব্যর্থ হন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন তিনি।

মাস্ক পরে এসে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, স্বর্ণালংকার লুট
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

অর্থ আত্মসাতের অভিযোগ: শেখ হাসিনা-রেহানা-নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে তাঁরা বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল...












