
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আজ সোমবার (৫ জানুয়ারি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’
জানা গেছে, হাজারি গলির একটি স্বর্ণের দোকানের কারিগরেরা সিএনজিচালিত অটোরিকশায় স্বর্ণের বারগুলো বহন করছিলেন। পথে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁদের কাছে থাকা স্বর্ণের বার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর অস্ত্রধারীরা হিলভিউ আবাসিক এলাকার পাহাড়ের দিকে পালিয়ে যায়। মামলার এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম সুমন বলে উল্লেখ করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে