
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীর বাসা তল্লাশি করে ২৭৯ সিমকার্ড ও ৭৬টি মোবাইল ফোন জব্দ করেছে নৌবাহিনী। এসব সিম কার্ডে নগদের মাধ্যমে ভাতাভোগীদের নামে বরাদ্দের অর্থ লেনদেন করা হতো। চেয়ারম্যান শিবলীকে গতকাল বুধবার সন্ধ্যায় হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সুপার মার্কেটের সামনে থেকে সন্দেহজনকভাবে চেয়ারম্যান শিবলীকে আটক করে নৌবাহিনীর একটি দল। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহাম্মেদ বলেন, ‘শিবলী চেয়ারম্যানকে থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান আছে।’
চেয়ারম্যান শিবলী সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্যার ছেলে। তিনি ২০২২ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নলচিরা ইউনিয়ন থেকে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নৌবাহিনী জানায়, চেয়ারম্যান শিবলীর বাসা তল্লাশি করে ২৭৯ সিম কার্ড ও ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব সিম কার্ড দিয়ে সাধারণ মানুষকে দেওয়া অর্থ আত্মসাৎ করতেন তিনি। সিম কার্ডের মাধ্যমে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হতো। প্রতিটি সিম কার্ড নির্দিষ্ট ভাতাভোগীর নামে রেজিস্ট্রেশন করা।
প্রতি তিন মাস পরপর ভাতাভোগীর নামে বরাদ্দ করা টাকা রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন নম্বরে চলে যেত, যা পরে ভাতাভোগীরা নগদের এজেন্টের কাছে গিয়ে উত্তোলন করতে পারতেন। কিন্তু চেয়ারম্যান অবৈধভাবে এসব সিম কার্ড নিজের কাছে রেখে সাধারণ মানুষের ভাতার টাকা নিজে আত্মসাৎ করতেন। জব্দ করা এসব সিম কার্ডসহ হাতিয়া থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
২৯ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
৩৩ মিনিট আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
১ ঘণ্টা আগে