
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫-এ নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়।
শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। তবে সম্প্রতি বুয়েটে ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে শপথ অনুষ্ঠানে অংশ নেননি চাকসুর নির্বাহী সদস্য আকাশ দাস। চাকসুর প্রতিনিধিদের শপথপাঠ শেষে ৯টি ছাত্র হল ও পাঁচটি ছাত্রী হল এবং একটি হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান নিজ নিজ হল ও হোস্টেলের প্রভোস্টরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, এস এম ফজলুল হক, জিএস মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে। সাবেক নেতারা চাকসু ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়কে প্রাধান্য এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দীর্ঘ ৩৫ বছর পর ১৫ অক্টোবর চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি নির্বাচিত হন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি, একই প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সাঈদ বিন হাবিব ও এজিএস নির্বাচিত হন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বরের নবীনবরণের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি, নবীনবরণে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে ‘গানবাজনা ও নাচানাচি’ থাকলে তাদের আপত্তি আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও
৬ মিনিট আগে
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর প্রথম দিনেই রাজধানীর ধানমন্ডিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতির অভিযোগে এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত এবং রাপা প্লাজাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায়
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এক মাসের বেশি সময় গরমে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৪টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের জন্য খুলে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় গ্রন্থাগারে অবস্থান করে পড়াশোনা করতে গিয়ে গরমে অস্বস্তি ও মনোযোগের সমস্যায় পড়ছেন বলে
১৫ মিনিট আগে
বগুড়ার শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় একটি ট্রাভেলস ও ট্রেডার্স প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শেরপুর থানায় মামলাটি করা হয়।
২১ মিনিট আগে