
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কিনে সেখানে বসতভিটার জন্য মাটি ভরাটের কাজ শুরু করে। এ জন্য কয়েক দিন ধরে সে পাশের টিলা থেকে মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার সঙ্গে থাকা সোহেল রানা নামে অপর এক কিশোর মাটিচাপা পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সায়েমের মা ছালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালিয়ে আসছিলেন। একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বাগেরহাটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন ছয় শতাধিক রোগী।
১৯ মিনিট আগে
সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুটি গ্রাম হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
২২ মিনিট আগে
‘বাংলাদেশের সীমানার মধ্যেই শুধু থাকি। পড়াশোনা, চিকিৎসা থেকে শুরু করে কোনো সুযোগ-সুবিধাই পাই না। পোলাপানগুলার পড়াশোনা বাধ্য হয়েই বন্ধ কইরা দিছি। বুনো হাতির আক্রমণ আর নানা দুঃখ-কষ্টের সঙ্গে যুদ্ধ কইরা প্রতিটা দিন পার করি।’
৩৯ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
৫ ঘণ্টা আগে