রাঙামাটির বরকলে উপজেলায় বন্য হাতির আক্রমণে মালেক মিয়া (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুরকুটিছড়ির পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
বরকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সুরভী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদসংলগ্ন নদীর পাড়ে অজু করতে যান। কিন্তু ঘণ্টার অধিক সময়ের পরেও না ফিরলে তার পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা তল্লাশি নিয়ে নিশ্চিত হন যে, অজু শেষে ফেরার পথে বন্য হাতির আক্রমণে মালেক মারা গেছেন।
স্থানীয়রা বলেন, ওই এলাকায় প্রতিনিয়তই বন্য হাতির দল লোকালয়ে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতিসহ বাড়িঘর গুঁড়িয়ে দেয়। কিন্তু এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের প্রতিকার পদক্ষেপ নেই। বর্তমানে এলাকার লোকজন বন্য হাতির আতঙ্কে রয়েছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতিতে বিকেলে লাশ দাফন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘বরকলে বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের ব্যবস্থাসহ সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করে দিতে বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল গেছেন।’
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘বরকলের ওই এলাকায় ভোরে ফজরের নামাজ আদায়ে অজু করে ফেরার পথে বন্য হাতির আক্রমণে মালেক নামে এক ব্যক্তি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
২ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
৯ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
২৭ মিনিট আগে