
দেশের পর্যটনশিল্পের বিকাশ, ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় প্যাকেজ এবং আন্তর্জাতিক পর্যটনসেবার সুযোগ তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্টের’ ১৬তম আসর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর দ্য পেনিনসুলা চিটাগং হোটেলের ডালিয়া হলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মেলায় দেশি-বিদেশি ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
দেশের ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার টাইটেল স্পনসর হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান ছুটি বে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ছুটি গ্রুপের পরিচালক ফয়সাল আল আসাদুজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এবং দ্য পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক সৈয়দ মোস্তফা তাহসীন আরশাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বাণিজ্যিক শহর হিসেবে চট্টগ্রাম পরিচিত। তবে এর বাইরে চট্টগ্রাম পর্যটন শহর হিসেবেও পরিচিত। চট্টগ্রামে পর্যটন খাতকে বিকশিত করতে হলে আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সমৃদ্ধ করতে হবে। জিডিপি নির্ভর করে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে গার্মেন্টস, মানবসম্পদ, কৃষি ও পর্যটন অন্যতম। বিশেষ করে পর্যটন খাতের বিকাশে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে এ খাতের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।’
মেয়র বলেন, ‘কাজীর দেউড়িতে হাঁটার সুবিধাসহ সিটি সেন্টার করা হবে। ইতিমধ্যে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তিন একর জায়গা পেয়েছি। এর বিনিময়ে কালুরঘাট এলাকায় হাসপাতাল করার জন্য তাদের আট একর জায়গা দিয়েছি। সব মিলিয়ে চট্টগ্রামকে পরিবেশবান্ধব পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।’
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বিগত ১৭ বছর চট্টগ্রামের প্রতি একধরনের বিদ্বেষ পোষণ করা হয়েছে। সর্বশেষ তারেক রহমান নির্বাচনী সভায় চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যেই তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম বলেন, ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। পরিকল্পনা অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে চারটি এবং সিলেট বিমানবন্দরে দুটি ডেডিকেটেড উড়োজাহাজ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পাশাপাশি ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে যাতায়াতের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের লিজিং চুক্তির আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এগুলো যুক্ত হলে এয়ারলাইনটির মোট উড়োজাহাজের সংখ্যা ৪৬টিতে দাঁড়াবে। ভবিষ্যতে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে শক্তিশালী আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
মেলায় এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান, হাসপাতাল ও মেডিকেল রেফারেল সেন্টারসহ পর্যটন খাতের ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আয়োজকেরা জানান, প্রথম দিনেই মেলায় উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থী ও পর্যটন পেশাজীবীর সমাগম হয়েছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, হোটেলে অবস্থান ও ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা ও পণ্যে দিচ্ছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। পাশাপাশি দর্শনার্থীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দিতে উপস্থিত রয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
মেলা চলবে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্য পেনিনসুলা চিটাগংয়ের ডালিয়া হলে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রাক্-নিবন্ধন করা দর্শনার্থীরা প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত র্যাফল ড্রয়ে বিমান টিকিট জেতার সুযোগ পাবেন।
মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস এয়ারলাইন পার্টনার এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস ওটিএ পার্টনার হিসেবে রয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮।
৫ মিনিট আগে
পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে ছয় দিনে মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন...
১২ মিনিট আগে
মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক কারবারের ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ মিনিট আগে