Ajker Patrika

চট্টগ্রামে বিপণিবিতান থেকে মাদক ‘আইস’ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিপণিবিতান থেকে মাদক ‘আইস’ জব্দ, আটক ২
চট্টগ্রামে বিপণিবিতান থেকে মাদকসহ দুজন আটক। আজকের পত্রিকা

চট্টগ্রামে বিপণিবিতানে বসে ভয়ংকর মাদক ‘আইস বা ক্রিস্টাল মেথ’ বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ১৭৫ গ্রাম আইস জব্দ করা হয়।

গতকাল সোমবার নগরীর ষোলোশহরের দুই নম্বর গেটে ফিনলে স্কয়ারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও আবু ফয়সাল (২৬)। দুজনই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে দুজন লোকের অবৈধ মাদক আইস বিক্রির গোয়েন্দা তথ্য পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন কৌশলে পালানোর চেষ্টা করেন। পর তাঁদের আটক করে ১৭৫ গ্রাম আইস জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ফটিকছড়ি এলাকার এক প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে জব্দ করা আইস বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন পদত্যাগ করব,‌ আমরা তো হারিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

মার্কিন-ইসরায়েলি হামলার পরও ৩-৬ মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম ইরান

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত