
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেটের বি-ব্লকের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় অবস্থিত ওই গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই নন্দনকানন স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নওগাঁর রাণীনগরে একই স্থানে ও একই সময়ে একাধিক মোটরসাইকেল থামিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পথচারীদের মারধর করে অন্তত ৮টি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় চার পথচারী গুরুতর আহত হয়েছেন...
১০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপী বেগম অবশেষে স্থায়ী ঠিকানা পেলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
১৭ মিনিট আগে
শুক্রবার সকালে জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে ফকিরহাটের বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানে করে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম খলিল।
৪৩ মিনিট আগে