Ajker Patrika

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দরি গ্রামের জায়দুল মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ারসহ তাঁদের লোকজনের দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে জায়দুল গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে গুরুতর আহত হন জায়দুল।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে গ্রাম্য আধিপত্য নিয়ে পূর্ববিরোধ ছিল। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত