
রাঙামাটির কাপ্তাই লেকের জেটিঘাটের পন্টুন সংলগ্ন এক কিলোমিটার এলাকায় কচুরিপানার জট বেঁধেছে। এতে চলাচলের দুর্ভোগ হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে কাপ্তাই-বিলাইছড়ি রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে।
নৌ-চলাচল বন্ধ থাকার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল সরকার। তিনি বলেন, ‘বন্ধ থাকার পরেও আজ বুধবার সকালে একটি ইঞ্জিনচালিত বোট জেটিঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে কচুরিপানার মধ্যে আটকে যায়। পরে গন্তব্যে যেতে না পেরে পন্টুনে ফিরে আসে বোটটি।’
আজ বিকেলে কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র আপস্ট্রিম জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে গিয়ে দেখা গেছে, ‘দেখলে মনে হয় কোনো কচুরিপানার ডোবা। যেখানে বসে নানা প্রজাতির পাখি খেলা করছে।’
কাপ্তাই জেটিঘাট এলাকার মাছচাষি মো. ইউনুস জানান, লাগাতার বৃষ্টিতে এক সপ্তাহ ধরে কাপ্তাই লেক ও এর আশপাশে জট বাঁধে কচুরিপানার। লেকের বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা এসে জেটিঘাট পন্টুন, কার্গো এলাকা, জেলেপাড়া, স’মিল, কাপ্তাই বাঁধ, শহীদ শামসুদ্দিনঘাটসহ জেটিঘাটের আশপাশের এলাকায় এসে জলজট সৃষ্টি হয়। যার ফলে কাপ্তাই-বিলাইছড়ি উপজেলায় নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। কোনো নৌ চলাচল করতে না পারায় সীমাহীন দুর্ভোগ পড়ছে সাধারণ মানুষ।
মৌসুমি ব্যবসায়ী কালাম ও কনা তনচংগ্যা বলেন, ‘বিশাল কচুরিপানার জটের ফলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত ফসল কৃষকেরা বাজারে আনতে পারছেন না।’
কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘কচুরিপানা জটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে একটি পরিবার লেকে আটকে পড়ায় তাদের উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ রাখছি লেক থেকে কচুরিপানা অপসারণের জন্য। ইতিমধ্যে কাপ্তাই পানি-বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কিছু কচুরিপানা অপসারণ করেছে।’

পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৪ মিনিট আগে
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে