কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগ করেছেন। আজ বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি পেয়েছি।’
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদ হতে আজ ২৮ আগস্ট ২০২৪ তারিখ অপরাহ্ণে পদত্যাগ করলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে আসেননি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির। সব মিলিয়ে ১৪ কর্মদিবস অনুপস্থিত থেকে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৬ ঘণ্টা আগে