
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসের সিটের সামনে পানি রাখার বাক্সে লুকিয়ে রাখা ১৫টি গুলি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল বাজারে পেট্রল ডিউটি করার সময় বাসে তল্লাশি চালিয়ে এই গুলিগুলো উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রহমত উল্লাহ আজকের পত্রিকা বলেন, ‘বিকেলে মহাসড়কের টেরিয়াইল এলাকায় হাইওয়ে পুলিশের একটি দল পেট্রল ডিউটি করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক পুলিশের গাড়ি দেখে মহাসড়কের পাশে তাঁর গাড়িটি থামান। পরে বাসের সুপারভাইজার মিজানুর রহমান দৌড়ে এসে বাসের ই-৪ সিটের সামনে পানি রাখার স্থানে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক প্যাকেট পড়ে আছে বলে জানান।’
পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘পরে বিষয়টির সত্যতা যাচাইয়ে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো একটি বাক্স থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩২ বোর রিভলবারের ১৫টি গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে