
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এবার ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি খুলে সেকেন্ডে ২৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এমন তথ্য জানান কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।
তিনি বলেন, হ্রদের তীরবর্তী এলাকা এবং সড়কের ক্ষতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না। প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো। গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন তিনি।
এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খুলে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। ওই দিন একটানা ছয় ঘণ্টা পানি ছাড়ার পর আবার বন্ধ রাখা হয়েছিল। এরপর পাঁচ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে আবারও পানি ছাড়া হয়।
আরও পড়ুন–

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৮ মিনিট আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
২৮ মিনিট আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে