
চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এক দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাঁরা প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি।
একই ঘটনায় আরও একজনেরমৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ঈদুল ফিতরের দিন গত সোমবার সকালে একই এলাকায় বাস–মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই এলাকায় মহাসড়কে ১২ জনের প্রাণহানি হলো। এ ছাড়া দুই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সকালে একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাস দুটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ছিল চট্টগ্রামের দিকে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের পেছনে থাকা আরও একটি মাইক্রোবাস এসে সেখানে ধাক্কা খায়।

রাখাল চন্দ্র রুদ্র বলেন, হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওই মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। বাসটিরও সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৫ মিনিট আগে
দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
২৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
১ ঘণ্টা আগে