Ajker Patrika

সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিএইচপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রাসেল ওরফে সালাউদ্দিন (৩৩) বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (নড়ালিয়া) এলাকার মৃত মুনছুর আহাম্মদের ছেলে। 

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, সোমবার বিকেলে পিএইচপি গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সালাউদ্দিন। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, `দুর্ঘটনার বিষয়টি জানতাম না। তবে সন্ধ্যায় নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পারি মোটরসাইকেলের ধাক্কায় একজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত