Ajker Patrika

কর্ণফুলী সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল টোল বুথ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭: ৫৯
কর্ণফুলী সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল টোল বুথ
দুমড়ে-মুচড়ে যাওয়া টোল বুথ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়েমুচড়ে গেছে।

এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত