Ajker Patrika

হাম-ডেঙ্গুতে দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাম-ডেঙ্গুতে দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি
হাম ও ডেঙ্গুতে মারা যাওয়া দুই ভাই। ছবি: সংগৃহীত

দেশে নজিরবিহীন মাত্রায় হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। গতকাল সোমবার রাজধানীতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী খেদ প্রকাশ করে বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এটা তাঁরই ব্যর্থতা।

গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিলের কাঠামোর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী হামে শিশুমৃত্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘হামে মৃত্যুর দায় তো আমার, দায়ী আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সরকারের ব্যর্থতা না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।’ একটি হাসপাতালে ভর্তি হামের রোগীদের প্রায় কারোরই টিকা নেওয়ার ইতিহাস ছিল না বলে তাঁকে জানানো হয়েছে। মন্ত্রী বলেন, ‘মা-বাবার অবহেলা এবং শিশুদের ইনজেকশনের ভয়ের কারণে অনেকে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসেন না। তবে প্রোটোকলের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইউনিসেফ ও স্থানীয় অনেক বিশেষজ্ঞের মতে, ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়াতেই হামে এবার নজিরবিহীন শিশুমৃত্যু ঘটেছে। চলতি সরকারের সময় জরুরি টিকাদান কর্মসূচি নেওয়া হলেও নানা কারণে আক্রান্ত ও মৃত্যুর হার প্রত্যাশামতো কমেনি। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে সম্প্রতি তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

শিশু হাসপাতালের আগে এ দিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট-অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত