Ajker Patrika

এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮: ৫৭
এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি
আটক মোহাম্মদ সাইদুর রহমান (৩০)। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি দোকানে পুনরায় টাকা নিতে গেলে তাঁকে আটক করা হয়।

আটক সাইদুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। সাইদুর রহমানের বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাটে এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। আজ পুনরায় টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত