Ajker Patrika

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল
জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট দল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: আজকের পত্রিকা

প্রথমবারের মতো জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিটের আওতায় এসেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ লক্ষ্যে চার সদস্যের একটি অডিট দল বিমানবন্দরে পৌঁছেছে।

আজ রোববার বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চার সদস্যের এই দলে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আবু সুকর ও পিএ জয়কণ্ঠ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হচ্ছে। অডিটের বিস্তারিত পরে জানানো হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ নিরাপত্তা অডিট কার্যক্রম চলবে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কার্যক্রম আইকাওর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত